বিজ্ঞাপন

ঈদুল আজহায় বড়পর্দায় লড়াই করবে ছয় সিনেমা

পবিত্র ঈদুল আজহা শনিবার। এই আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। সবশেষ তথ্য অনুযায়ী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা।

বিজ্ঞাপন


সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে রয়েছে ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।


ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।


মুক্তির তালিকায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এটি প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।  


আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমার মাধ্যমে এবার ঈদে প্রেক্ষাগৃহে হাজির হবেন। ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সানী সানোয়ার পরিচালিত সিনেমাটিতে পুলিশ অফিসার লিনা রূপে দেখা যাবে বাঁধনকে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।  


মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘টগর’। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত সিনেমাটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।  

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরেক সিনেমা ‘উৎসব’। এটি পরিচালনা করেছেন তানিম নূর। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান, ইন্তেখাব দিনার প্রমুখ।  

পড়ুন : ঈদে আসছে ‘ইনসাফ’ ও ‘তাণ্ডব’: সাবিলা-ফারিণের নতুন রূপে দর্শকদের চমক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন