০১/০৩/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঈদুল ফিতরে সিনেমার চাপে বেকায়দায় ওটিটি প্লাটফর্ম

ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্মেও ছিল নানান আয়োজন। দেশের তারকাদের অভিনীত ওয়েব সিরিজি ও ফিল্ম মুক্তি পেয়েছে কয়েকটি ওটিটিতে। ঈদের সিনেমার চাপে সেসব নিয়ে তেমন আলোচনা দেখা যায়নি। দর্শক এবার বড় পর্দা নিয়েই মেতে ছিলেন। তবে সীমিত পরিসরে হলেও আলোচনায় ছিল সোশ্যাল মিডিয়ায়। কে এগিয়ে, জয়া, মিথিলা নাকি ফারিণ?

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ওটিটি কনটেন্টগুলোর মধ্যে আশফাক নিপুন পরিচালিত সিরিজ ‘জিম্মি’তে অভিনয় করেছেন জয়া আহসান। শিহাব শাহীনের বানানো ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এ আছেন রাফিয়াত রশিদ মিথিলা এবং কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এ আছেন তাসনিয়া ফারিণ ও অপূর্ব। কোন সিরিজটিকে এগিয়ে রেখেছেন দর্শক?

সদরঘাট থেকে বরিশাল, ফারিণ-অপূর্ব ও পাভেলদের ভ্রমণ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত রোমান্টিক-কমেডি গল্পের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। দেড় ঘণ্টার এই ওয়েব ফিল্মে যথেষ্ট হাস্যরসাত্মক। প্রেক্ষাগৃহের বড় পর্দার সিনেমাগুলোর মধ্যেও এই ঈদে অভূতপূর্ব সাড়া ফেলেছে বাড়িতে বসে দেখার এই সিনেমা ‘হাউ সুইট’।

টিজার মুক্তির পর একে সিনেমাই ভেবেছিলেন দর্শক। অন্তত আয়োজন সে রকমই। ফারিণকে সেখানে উপস্থাপন করা হয়েছে সিনেমার নায়িকার আদলেই। বিশেষ করে ন্যানসি ও বালামের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘মায়া মায়া লাগে’ গানটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। গানের বাণীর সঙ্গে ভিডিওর লোকেশন, কালার, পোশাক, অপূর্ব-ফারিণের রসায়ন ও অভিব্যক্তি মন কেড়ে নিয়েছে দর্শকের। সব মিলিয়ে যথেষ্ট সুইট ছিল ‘হাউ সুইট’। কাজল আরেফিন অমি নির্মিত রোমান্টিক-কমেডিটি প্রযোজনা করেছে বঙ্গ।

বিজ্ঞাপন


মনে আছে তই তই তই আমার বয়াম পাখি গানটি। ২০২৩ সালে গানটির লিরিকস ছিল সবার মুখে মুখে। দর্শকেরা ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই বয়াম পাখি গানটি আবার শুনবে। আর ৪০০ কোটি টাকা কোথায় গেল সেই রহস্যের জটও খুলবে। কেননা, চরকি অরিজিনাল সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন-২ এর ঘোষণাটাই এসেছিল ৪০০ কোটি টাকা রহস্য দিয়ে। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সাত পর্বের মাইশেলফ অ্যালেন স্বপন-২। শিহাব শাহীন নির্মিত এই সিরিজের প্রথম সিজনে মিথিলা এবং সুমন আনোয়ার এর কেমিস্ট্রি যেন হইচই ফেলে দিয়েছিল ইন্ড্রাস্ট্রিতে। এবারের সিজনে নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন জেফার রহমান, সুমন বড়ুয়া। কিন্তু এই সিজন যেন ছিল বিবর্ণ। দর্শকের আগ্রহ ছিল কিন্তু তেমন সাড়া নেই। দর্শকদের মন্তব্য সুমন আনোয়ারের চরিত্র প্রথম সিজনে যেমন ডমিন্যান্ট, পাওয়ারফুল মনে হয়েছে, এই সিজনে পুরাই বিড়াল বানিয়ে ছেড়েছে। শেষ এপিসোডে অনেকটা তাড়াহুড়া করে শেষ করে দিল মনে হয়েছে। প্রথম সিজনের ধারেকাছেও নেই এটা।


‘জিম্মি’ দিয়েই প্রথমবারের মতো ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী জয়া আহসান। ওটিটির জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণের ৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’ ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। কিন্তু দর্শকদের মাঝে হইচই ফেলতে পারেনি জয়া আহসান। অথচ আশফাক নিপুণের ‘মহানগর’ নিয়ে যে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার এক আনাও হয়নি এটা নিয়ে।

পড়ুন : ঈদের নাটকের দৌড়ে এগিয়ে আছে যারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন