বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পুলিশের সাথে ব্যবসায়ী ও পরিবহন নেতাদের মতবিনিময়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা, বিপণন বিতানগুলোতে নির্বিঘ্নে কেনাকাটার পরিবেশ তৈরি এবং মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানজট নিরসনসহ চাঁদাবাজি রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

এ লক্ষ্যে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের শ্রমিক সংগঠন এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ব্যবসায়ী নাজমুস শাহাদাৎ, মাহাবুব গাফ্ফার তোলনসহ জেলার শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পরিবহন খাতের নেতৃবৃন্দ এ সভায় অংশগ্রহণ করে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় অসামাজিক কার্যকলাপের দায়ে স্বামী-স্ত্রীসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন