পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জ উপজেলা-এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়ন-এর হাটাব যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
তারা আরও বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।
এদিকে স্থানীয় এলাকাবাসী এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন।
পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন পথ, নেই সহজ সমাধান
আর/


