২০/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পাইলট প্রকল্প ৮ উপজেলায়: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করা হবে।

বিজ্ঞাপন

​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ জেলায় প্রথম তিন দিনের রাষ্ট্রীয় সফর।

​মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা ছিল। সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই। যারা প্রকৃত হতদরিদ্র তাদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে আমরা সকলকেই এর আওতায় নিয়ে আসব।

​উন্নয়ন কর্মসূচির বিষয়ে আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​আসন্ন রমজান ও ঈদ প্রসঙ্গে মন্ত্রী বলেন,পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইফতার ও সেহরিতে যেন বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে ‘অ্যাড্রেস’ করছি।

​এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। কে মামলা খেল বা দুর্নীতি করল, এটি তাদের (দুদকের) দেখার বিষয়।

​জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,আমি যখন জনগণের কাজ করতে পারব, তখনই আমার ভালো লাগবে। আমরা মাত্র কাজ শুরু করলাম, দেখা যাক সামনে কী হয়।

​আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।

পড়ুন- রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন