পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখে যে নাব্যতা সংকট তৈরী হয়েছে তা ঈদের আগেই সমাধানের আস্বাস দিয়েছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।
রবিবার দুপুরে পটুয়াখালী নদী বন্দর ও আশপাশের ডুবোচর ও ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে-পরে যাত্রীদের প্রয়োজনে একাধিক লঞ্চ চলাচল করবে তাই নৌপথকে চালু রাখতে আগে থেকেই উদ্যোগ নেয়া হয়েছে। স্রোতের সাথে বালি এসে নাব্য সংকট তৈরী হয়, এর জন্য প্রতিবছর মেইনটেইন্যান্স ড্রেজিং করতে হয়। তবে স্থায়ী নদী শাসনের জন্য প্রকল্প নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বিগত সময়ে ড্রেজিং এর নামে ব্যাপক লুটতরাজ হয়েছে, ভবিষেৎ এ ধরনের অনিয়ম যাতে না হয় সেবিষয়ে আমরা সজাগ থাকবো।
এ সময় বন্দরের সহকারী পরিচালক জাকি শাহরিয়ারর ড্রেজিংএর বিষয় তাকে বিস্তারিত তথ্য দেন। পরিদর্শনকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, এ্যাডভোকেট শরীফ মো: সালাউদ্দিন, এ্যাডভোকেট মো: আনিসুর রহমান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, এ্যাডভোকেট আল-আমিন সুজন, জেসমিন জাফর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

