বিজ্ঞাপন

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ১৪ দিনে এলো ২ বিলিয়ন ডলার

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার ও আত্মীয়-স্বজনদের ঈদের কেনাকাটা ও খরচের কথা মাথায় রেখে দেশে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ফলশ্রুতিতে চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই ২ বিলিয়ন ডলার বা প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকার রেমিট্যান্স এসেছে দেশে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও ঈদকে সামনে রেখে দেশে পরিবারের জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন হয়। এ কারণে প্রবাসীরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ পাঠান। এর প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে দেখা গেছে, মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন (২২০ কোটি) মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকা।

পড়ুন: পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন