পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশে আরেক দফা স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
স্বর্ণ কমানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।
পড়ুন: মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি বাজার অস্থির, তেলের দাম ফের ১১০ ডলার ছাড়ালো
আর/


