ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস, পাশাপাশি ব্যাংক-বিমা ও পুঁজিবাজার।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আজ থেকে আবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও ফিরছে রমজানের আগের নিয়মে। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এ বছর ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়িয়ে সাত দিন করা হয়। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে এক দিন কর্মদিবস (১৮ মার্চ) থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদের আগে এসব অফিসের শেষ কর্মদিবস ছিল ১৬ মার্চ।
পড়ুন: আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আর/


