১২/০২/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঈদের ছুটি শেষ হলেও দিনাজপুরে ভিউ পয়েন্টে উপচেপড়া ভিড়

দিনাজপুরের খানসামায় পবিত্র ঈদুল ফিতরে আত্রাই রিভার ভিউ পয়েন্ট থেকে নদীর প্রাকৃতিক নদীর সৌন্দর্য দেখতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। যা সোশ্যাল মিডিয়াতে ভিউ পয়েন্ট নামে পরিচিত পেয়েছে। ঈদ উপলক্ষে ভিউ পয়েন্টে পর্যটকদের ঘিরে তৈরি হয়েছিল বেশ কয়েকটি ভাসমান বিভিন্ন দোকান। টানা ছুটিতে শেষ হলেও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আগ্রহী বিভিন্ন জেলা উপজেলার থেকে বিভিন্ন বয়সের মানুষেরা ছুটে এসেছেন খানসামা উপজেলায় নদীর পাড়ে গড়ে ওঠা ভিউ পয়েন্টে।

খানসামা ভিউ পয়েন্টে ঘুরতে এসেছে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ। এতে স্থানটি এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ভিউ পয়েন্ট থেকে নদীর সৌন্দর্য সাথে জিয়া সেতু ও খানসামা উপজেলার শিশু পার্ক ঘুরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পর্যটক প্রেমিকরা।

এছাড়াও ঘুরতে এসে পর্যটকরা বলেন, জেলার এই ছোট্ট উপজেলায় এই ধরনের উদ্যোগে পর্যটনের বিকাশ ঘটাবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন


ভিউ পয়েন্টে আশেপাশে গড়ে উঠা দোকান ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের থেকে এবার ঈদের এই কয়েক দিনে প্রচুর মানুষের ঢল থাকায় বেচা-বিক্রি অনেক ভালো হয়েছে। দোকান গুলোতে প্রায় ২০ লক্ষ টাকা বিক্রি করেছে বলে জানিয়েছে তারা।

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান। নদীর স্রোত, চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং নির্মল বাতাস এখানে আসা দর্শনার্থীদের মনে স্বস্তি ও প্রশান্তি এনে দেয়।
ঈদের ছুটি থাকায় বাচ্চাদের নিয়ে এসেছি। আমরা যখন আসি তেমন ভিড় ছিল না। তবে বিকেল থেকে এমন অবস্থা যে পা ফেলার জায়গা নেই। তবে বাচ্চাদের আনন্দ দেখে আমরাও খুশি। ঈদে এটাই সবচেয়ে বড় উপহার।

ঈদ উপলক্ষে ঘুরতে আসা দর্শনার্থী ও জনসাধারণ নির্বিঘ্নে যেন আনন্দ উপভোগ করতে পারে এ জন্য খানসামা উপজেলার শিশু পার্ক, জিয়া সেতু ও ভিউ পয়েন্টে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

পড়ুন : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন