বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে গেছে একাধিক ট্রেন। আজ সারাদিনে ঢাকা ছাড়বে মোট ৩২টি আন্তঃনগর ট্রেন।

বিজ্ঞাপন

ঈদের আগে অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের পরই বাড়ির পথে রওনা হয়েছেন। তুলনামূলক কম ভিড় থাকায় যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন। তাদের অনেকেই জানিয়েছেন, ঈদের পরের ছুটির সময়টা স্বজনদের সঙ্গে কাটাতেই এই সময় ভ্রমণ করছেন।

অন্যদিকে, ঈদের দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অনেক যাত্রী আজই ঢাকায় ফিরতে শুরু করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়তে পারে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম বলেন, “এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ছিল। শেষ মুহূর্তে কুমিল্লায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার প্রভাব ট্রেন চলাচলে পড়েনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

পড়ুন: ঈদ আনন্দে হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন