নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
জানা যায়, ঈদের দিন সকালে হুইলচেয়ারে করে তিনি স্থানীয় একটি ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
বিকেলে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
তার জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে তাকে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন


