বিজ্ঞাপন

ঈদের পরদিন লন্ডন গেলেন জুবাইদা রহমান

পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে পরদিন যুক্তরাজ্যের লন্ডন গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন বলে শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না।

এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।

ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন