বিজ্ঞাপন

ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে বাহরাইন।

রোববার (১৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউজ অব বাহরাইন। দেশটির বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও ফলিত পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের বলেন, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো আগামী ১৮ মার্চ সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি হবে রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা নিশ্চিত করা হয়।

ড. নাসেরের ব্যাখ্যা অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ ভোর ৪টা ৫ মিনিটে (মক্কার সময়)।

ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান থাকবে না। এই কারণেই রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯ মার্চ সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ দেখা যেতে পারে। তখন পশ্চিম আকাশে চাঁদের উচ্চতা প্রায় ৬ ডিগ্রি থাকবে এবং প্রায় ৩০ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে।

পড়ুন : ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন