বিজ্ঞাপন

ঈদে বাবা সেলিম খানকে সঙ্গে নিয়ে বারান্দায় দেখা দিলেন সালমান

সালমান খানের ভক্তদের জন্য ঈদ যেন তাঁর নতুন ছবি মুক্তি বা মুম্বাইয়ে তাঁর বাড়ির বাইরে তাঁকে একঝলক দেখার মধ্যেই পূর্ণতা পায়। প্রতিবছরই ঈদের দিন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তদের ভিড় দেখা যায় আর সেখান থেকে সালমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শনিবার সকাল থেকেই সালমানের আবাসনের বাইরে মানুষের ভিড় দেখা যায়। ভক্তরা তাঁদের প্রিয় ‘ভাইজান’কে ক্ষণিকের দেখার অপেক্ষায় দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন।
প্রতিবারের মতো এবারও ‘দাবাং’ তারকা ভক্তদের নিরাশ করেননি।

বিজ্ঞাপন

বাড়ির বারান্দা থেকে তিনি ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, এমনকি উড়ন্ত চুমুও ছুড়ে দিয়েছেন। সাধারণত তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়, বিশেষ করে তাঁর বাবা সেলিম খানের সঙ্গে। এবারও ভাইজানের সঙ্গে ছিলেন বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই সোহেল খান, দুই বোন অর্পিতা, আলভিরাসহ অনেকে। সেলিম এদিন পড়ন্ত বিকেলে হুইলচেয়ারে করে বাড়ির বারান্দায় এসেছিলেন।
কিছুদিন আগে সালমানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর থেকে সালমানের বারান্দায় বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছে। সেই কাচের আড়াল থেকেই এবারও তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন।

এদিকে সেলিম খান প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন, ঈদের কয়েক দিন আগে ছাড়া পান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটিই তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি।


সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ, তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পড়ুন- নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

দেখুন- রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন