বিজ্ঞাপন

ঈদে ১০ লাখ টাকার সরকারি সহায়তার হিসাব দিলেন এমপি হাসনাত আবদুল্লাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য উপকারভোগীদের এনআইডি ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে এক হাজার মানুষকে নগদ এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু সহায়তার তালিকা একযোগে প্রস্তুত করা হয়েছে, তাই পুরো তালিকাই উন্মুক্ত করা হয়েছে। সহায়তা বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বরাদ্দের আওতায় এসেছে মাত্র এক হাজার মানুষ এবং ব্যক্তি উদ্যোগে দেওয়া ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। ফলে এখনো কিছু সুবিধাবঞ্চিত মানুষ সহায়তার বাইরে থেকে যেতে পারেন।

পড়ুন: যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন