বিজ্ঞাপন

ঈদ আনন্দে হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে নিয়ে অনেকে দিনভর ভিড় করেছেন এই বিনোদনকেন্দ্রে।

বিজ্ঞাপন

এদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই দর্শনার্থীর চাপ আরও বাড়তে থাকে। একপর্যায়ে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। তবে অনেকেই ঢাকায় অবস্থান করছেন এবং ছুটির আনন্দ উপভোগ করছেন শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে।

ঈদের ছুটিতে কেউ যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিল এলাকায়। শনিবার (২১ মার্চ) বিকেলে সেখানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পড়ুন: দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন