বিজ্ঞাপন

ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি ওয়ার্ডে ভলান্টিয়ারের উপস্থিতিসহ দুই সিটির জন্য আলাদা হটলাইন নম্বর চালু করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার লিখিত বক্তব্য পাঠ করে ঈদ কেন্দ্রিক এসব কর্মসূচির কথা জানান।

তারা জানান, ঈদুল আজহার সময়ে প্রতিটি ওয়ার্ডে তাদের ভলান্টিয়াররা উপস্থিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে এবং নাগরিকের সেবা ব্যাহত হলে তাদের টিম যথাসম্ভব সচেষ্ট থাকবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। হটলাইনে কল করলে ৩০ মিনিটের ভেতরে তাদের প্রতিনিধি দল পৌঁছে যাবে। এনসিপির ঢাকা মহানগরের টিম বর্জ্য অপসারণে সহায়তা করবে সিটি কর্পোরেশনকে। এছাড়াও কোরবানি ঈদ উপলক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক ক্যাম্পেইন গড়ে তোলা হবে বলে জানান তারা।

সেবামূলক কর্মসূচির পাশাপাশি ন্যায্যমূল্যে চামড়া কিনতে ট্যানারিগুলোকে আহ্বান জানিয়ে একাধিক দাবিও জানিয়েছে দলটি।

ঈদুল আজহা উপলক্ষ্যে এনসিপি ঢাকা মহানগরের কর্মসূচি

১। প্রতিটি ওয়ার্ডে ভলেন্টিয়ার থাকবে
২। হট লাইন নম্বর চালু, যার মাধ্যমে ৩০মিনিটের মধ্যে টিম পৌঁছে যাবে। নম্বর:
ঢাকা মহানগর উত্তর (01913-486163)
ঢাকা মহানগর দক্ষিণ (01918999801)
৩। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের টিমকে সহায়তা করা
৪। ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক ক্যাম্পেইন

দাবি সমূহ
১। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র করা।
২। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করা।
৩। ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার সব বর্জ্য অপসারণ করতে হবে এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক দিয়ে নগরকে বাসযোগ্য করে তুলতে হবে।
৪। ঈদে ফাঁকা রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং গরু ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের বাড়ির যাত্রা পথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক, দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন: এনসিপি ও চীনা রাষ্ট্রদূতের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠনমূলক সংলাপ

দেখুন: এনসিপি কি সত্যিই জুনের মধ্যে নির্বাচন চায় না?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন