বিজ্ঞাপন

ঈদ রেসিপি : দই দিয়ে গরুর মাংস 

সামনেই কোরবানির ঈদ। এ দিন বাড়িতে বাড়িতে তৈরি হবে গরু, খাসির মাংসের নানা পদ। স্বাদে ভিন্নতা আনতে রাঁধতে পারেন দই দিয়ে মাংসের পদ। গরু বা খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন মজার এই খাবার। 

বিজ্ঞাপন

উপকরণ:টক দই আধা কেজি, শুকনো পুদিনা পাতা ১৪-১৫টি, পেঁয়াজ মাঝারি ২টা, কাঁচা মরিচ ৪-৫টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে পাতা কুচি, প্রয়োজন মতো পানি, ২ টেবিল চামচ রান্নার তেল, ঘি  ৩ টেবিল চামচ, গোলমরিচ ১০-১২টি, দারুচিনি ২টি, এলাচ ২-৩টি, লবঙ্গ ৩ টি, ছোট করে কাটা গরুর মাংস ৭৫০ গ্রাম, আদা-রসুনের পেস্ট দেড় টেবিল চামচ করে, ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, পিঙ্ক সল্ট ১ চা চামচ, জিরার গুঁড়া দেড় টেবিল চামচ ,ভাড়া জিরা আধা চা চামচ প্রস্তত প্রণালি : একটি পাত্রে দই, পুদিনা পাতা (হাত দিয়ে গুঁড়ো করে) দিন, ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন। ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে রান্নার তেল দিয়ে কালো গোলমরিচ, দারুচিনি,এলাচ,লবঙ্গ যোগ করে তেলে ভাজুন। এতে গরুর মাংস, আদা রসুনের পেস্ট যোগ করে নাড়তে থাকুন। এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,পিঙ্ক সল্ট ভালো করে মেশান এবং মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। তাপর ব্লেন্ডেড পেস্ট করা উপকরণগুলো যোগ করুন। দশ মিনিট রান্না করুন। পানি যোগ করুন এবং ভালো করে মেশান। গরুর মাংস নরম না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করুন। এতে আগে থেকে তৈরি করা পুদিনা দই যোগ করে ভালোভাবে মেশান। আঁচ জ্বালিয়ে ১-২ মিনিট রান্না করুন। মাংসে কাঁচা মরিচ যোগ করুন এবং ঢেকে রেখে অল্প আঁচে রান্না করুন। তেলে উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন। তাজা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

পড়ুন: থাইরয়েড নিয়ন্ত্রণে উপকারী খাবার

দেখুন: বিয়ে বাড়িতে ঢুকে পড়ল হাতির পাল ভয়ে পালাল সবাই 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন