20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদ-পূজার কেনাকাটায় গাউছিয়ায় ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ঈদ ও পূজাকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে, শিল্প নগরী নারায়ণগঞ্জের গাউছিয়া মার্কেট। দেশের অন্যতম বৃহৎ এ পাইকারি বাজারে মিলছে বাহারি পোশাকের সমাহার। তবে পোশাকের দাম ও নিরাপত্তা নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

রাজধানী লাগোয় শিল্প নগরী নারায়ণগঞ্জের গাউছিয়া মার্কেট। গত ৩ দশক ধরে মৌসুমে হরদম কেনাবেচা চলে, বৃহত্তর এ কাপড়ের বাজারে। প্রতিবছর রাজধানীর বাইরে থেকেও ক্রেতা আসেন, নিজের পছন্দের পোশাক কিনতে। এবারও তার ব্যাতিক্রম নয়।

তবে এবার দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ফলে অনেকেই কমদামে কাপড় কিনতে ভীর করছেন ভাসমান হকারদের দোকানে।

দেশের চলমান পরিস্থিতিতে অনেক গার্মেন্টস বন্ধ থাকায়, প্রভাব পড়েছে পাইকারি বাজারে। পাশাপাশি চাঁদাবাজিসহ সার্বিক নিরাপত্তা নিয়েও শঙ্কায় ব্যবসায়ীরা। তাই দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা।

রাজধানী লাগোয়া এ কাপড়ের মার্কেট, সকল শ্রেণি পেশার ভোক্তাদের কেনাকাটার পছন্দসই স্থান। ঈদ কিংবা পূজা সারাবছরই ক্রেতাসমাগমে মুখরিত থাকে এ বিপণী।

পড়ুন: ফিতরের ট্রেনযাত্রা শুরু আজ

দেখুন: যাত্রায় নতুন করে আসছে গণপরিবহন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন