29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের সহায়তা কেন্দ্র স্থাপন

শেরপুরের শ্রীবরদীতে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই শ্রীবরদী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ওই মানবিক সহায়তা কেন্দ্র চালু করেন। এসব সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ করা হয়। এছাড়াও তীব্র গরমে অভিভাবকদের অস্থায়ী ছাউনির মাধ্যে বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করা হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আয়েশা-আইনউদ্দিন মহিলা কলেজের সামনে অস্থায়ী ছাউনির নিচে বসে আছে একদল তরুণ। অপর পাশে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন অভিভাবকরা। ছাত্রদলের সদস্যরা কিছুক্ষণ পর পর খাবার পানি সরবরাহ করছেন। আবার কেউ সরবরাহ করছেন হাতপাখা। এছাড়াও যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। ছাত্রদলের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

এসময় পরীক্ষার্থী মো. আকাশ বলেন, এর আগে এসএসসি পরীক্ষা দেয়ার সময় এমন উদ্যোগ দেখিনি। ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগছে। আশাকরি ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে ছাত্রদলের নেতাকর্মীরা।

অভিভাবক আসমা আক্তার বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে তীব্র গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর। কিন্তু এইবার ছাত্রদলের পক্ষ থেকে ছাউনি দেয়ায় রোদ লাগছেনা। তাই কষ্ট অনেকটাই কমে গেছে। ছেলেরা পানি সহ আমাদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার উদ্দেশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া শিক্ষার্থীদের যেকোনো কাজ ও সহযোগিতায় শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ শাখা সর্বদায় প্রস্তুত আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরমান, সদস্য আশিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, বাপ্পি, সাঈম, মুহিত, অন্তর প্রমুখ।

পড়ুন: কুমিল্লার বরুড়ায় দিঘীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দেখুন: দুই জ*ঙ্গিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিলো সহযোগীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন