১৭/০২/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উচ্চতর গ্রেড পেলেন ইসির ৭৫ কর্মকর্তা, চারজন চতুর্থ গ্রেড

উচ্চতর গ্রেড পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৭৫ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা। তাদের ৫ম গ্রেড দিয়েছে ইসি। এছাড়া উপসচিব পর্যায়ের চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে চতুর্থ গ্রেড। গতকাল বুধবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭(২) অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীনে ওই কর্মকর্তারা ২০২১ সাল থেকে ৫ম গ্রেড কার্যকর হবে।

এছাড়া চতুর্থ গ্রেড পাওয়া চার কর্মকর্তা হলেন- এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম, উপসচিব মো. খোরশেদ আলম, উপসচিব মো. হুমায়ুন কবীর ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জিএম সাহাতাব উদ্দিন।

এ আদেশ জ্যেষ্ঠতার সঙ্গে সম্পর্কিত নয় এবং এই আদেশের কারণে ৫ম বা তদূর্ধ্ব গ্রেডের কোনো পদে পদোন্নতি বা পদায়ন দাবী করতে পারবেন না তারা।

ইসি সূত্রে জানা গেছে, ওই ৭৫ কর্মকর্তারা ২০০৫ সালে নিয়োগ পান। তাদের পদোন্নতির পাওয়ার কথা থাকলেও পদ না থাকায় উচ্চতর গ্রেড দিল ইসি।

পড়ুন: গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

দেখুন: সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন