১২/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উচ্চমূল্যে সার-বীজ বিক্রির প্রতিবাদে লালমনিরহাটে কৃষকদলের মানববন্ধন

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে উচ্চমূল্যে রাসায়নিক সার ও বীজ বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী কৃষকদল। সোমবার (১৩ অক্টোবর ) দুপুরে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অধিকাংশ ডিলার সরকারি গুদাম থেকে সার উত্তোলন না করে উচ্চমূল্যে মজুদদারদের নিকট বরাদ্দপত্র বিক্রি করছে। এতে সাধারণ কৃষকরা নির্ধারিত দামে সার পাচ্ছেন না। ডিলারদের এমন অনিয়ম ও দুর্নীতিতে ইউনিয়ন পর্যায়ের কিছু উপসহকারী কৃষি কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ করেন তারা।

অংশগ্রহণকারীরা আরও জানান, নিম্নমানের কীটনাশক ও বীজ সরবরাহ করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে বিভিন্ন কোম্পানি। অভিযোগ করেও কৃষি বিভাগ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি নুরনবী মোস্তফা বলেন,আমরা যারা কৃষক, তারাই আজ দেশের উৎপাদন ব্যবস্থার মেরুদণ্ড। কিন্তু কিছু অসাধু ডিলারের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাজারে অভিযান চালিয়ে এসব অনিয়মকারীদের আইনের আওতায় আনতে হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেদুল ইসলাম দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর কিছু ব্যবসায়ী সার সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। স্থানীয় কৃষকরা ন্যায্য মূল্যে সার না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সরোয়ারুল হক লিংকন, আদিতমারী উপজেলা সভাপতি শরিফুল ইসলাম মিঠু, কালীগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম এবং পাটগ্রাম উপজেলা সভাপতি আনোয়ারুল হক রবি প্রমুখ।

পড়ুন: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের ঘুষ বাণিজ্য

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন