১০/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উড়ো চিঠিতে হুমকি, ‘হায়াত-মওত আল্লাহর হাতে-নির্বাচন করবো’: শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে উড়ো চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাওয়া চিঠিতে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর পক্ষ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো পাঠিয়ে ‘কাফনের কাপড় উপহার’ দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহজাহান চৌধুরী। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফোন করে তার খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় শাহজাহান চৌধুরী বলেন,
‘হায়াত-মওত আল্লাহর হাতে। আমি নির্বাচন করে যাব।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উখিয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিষয়টি তুলে ধরা হলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, জিডি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন