২৬/০২/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তা নিয়ন্ত্রণ করতে কাজ করে ১২টি ইউনিট। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

এনএ/

আরও পড়ুন: উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দেখুন: বরিশাল – বরগুনায় অগ্নিকাণ্ড: একজনের মৃ ত্যু; ব্যাপক ক্ষয়ক্ষতি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন