বিজ্ঞাপন

উত্তরায় ট্রাক চাপায় নিহত ৩

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা ৩ জন নিহত হয়েছে। নিহতদের নাম- অমিত, নাঈমুল হক ও জাবেদ।

রোববার (২৯ জুন) রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরিক টেলিভিশনকে জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, সেই সাথে ট্রাক ড্রাইভারকেও আটক করা হয়েছে। নিহতদের ঠিকানাসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: উত্তরা হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ২ শিক্ষার্থী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন