২৫/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হামলা, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বিআরটিসি বাসে হামলা চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে।

জানা যায়, গাজীপুর টঙ্গী এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বিআরটিসি বাসে হামলার ঘটনায় বিএনএস সেন্টার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গত ২৭ এপ্রিল দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে বিআরটিসি ট্রাক চাপায় উত্তরা হাই স্কুলের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ ২৯ এপ্রিল মঙ্গলবার বিআরটিসি বাসের উপর হামলা চালায় স্থানীয় কলেজের শিক্ষার্থীরা।

গত রবিবার ২৭ এপ্রিল দুপুর ১.৩০ মিনিটের সময় রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকায় বিআরটিসির একটি ট্রাক চাপায় নাঈম (১৭)নামের এক শিক্ষার্থী নিহত হয়। নিহত নাঈম উত্তরা হাইস্কুলের শিক্ষার্থী।

এই ঘটনার জের ধরে আজ দুপুর ১টায় নওয়াব হাবিবউল্লাহ স্কুল এন্ড কলেজ, সানরাইজ স্কুল এন্ড কলেজ, উত্তরা হাইস্কুল এন্ড কলেজ, উত্তরা কমার্স কলেজসহ অন্যান্য শিক্ষার্থীরা বিআরটিসি ক্ষণিকা বাসে হামলা চালায়।

বিজ্ঞাপন


হামলায় ঢাকা ইউনিভার্সিটির ৪ জন শিক্ষার্থী আহত হন। আহতদের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালের পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের উপর হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীরা ৪টি বাসে শতাধিক শিক্ষার্থী উত্তরায় এসে উল্টো হামলার পরিকল্পনা করে।

বিশৃঙ্খলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের লোকজন। সরেজমিনে দেখা যায়, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলামের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ও উত্তরা উত্তরা পূর্ব থানার পুলিশ সদস্যরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছোয়াদ বলেন, আহতদের একজন মাথায়, একজন বুকে, একজন পিঠে ও একজন হাতে ব্যথা পেয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান নাগরিক টেলিভিশনকে বলেন, বিআরটিসি বাসে হামলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী আহত হয়, আহতদের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালের পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন