০২/০৩/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, তারকাদের মাঝে শোকের মাতম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এদিকে নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

এ ঘটনায় সাধারণ জনগনের পাশাপাশি তারকাদের মাঝেও চলছে শোকের মাতম। সামাজিক যোগযোগ মাধ্যমে তারাকারা একাধিক পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরা, দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় চরমভাবে মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি।’

বিজ্ঞাপন

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।’

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।’

সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।’

সালমান মুক্তাদির লিখেছেন, ‘এটা দেখা সত্যিই ভয়াবহ। আল্লাহ, দয়া করে শিশুদের রক্ষা করুন। সবাই যেন জীবিত অবস্থায় বাইরে আসতে পারে—এই প্রার্থনাই করছি। আমার চোখ যেন বিশ্বাস করতে পারছে না যা দেখছি। এটা দেখা বা ভাবাই অসহনীয়।’

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।

এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানে হয়েছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল।

পড়ুন: বিমান বিধ্বস্ত : ৩ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন