২৫/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরার দিয়াবাড়ীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হতাহতের শঙ্কা রয়েছে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জানা গেছে, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের উপরে বিধ্বস্ত হয়েছে। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়েই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

পড়ুন: উত্তরায় ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন