বিজ্ঞাপন

মতিঝিল-শাহবাগ রুটে চলছে মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শাহবাগ থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রোরেল সেবা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুধুমাত্র উত্তর-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্টো ট্রেন চলাচল শুরু হয় দুপুর প্রায় ৩টায়। তখন আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন ট্রেন চলাচল বন্ধ ছিল। 

জানা গেছে, ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ চিল। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তর-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশনে ট্রেন চালাতে কাজ করা হচ্ছে বলেও সূত্রটি জানায়।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

পড়ুন : দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন