ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. শাহরিয়ার আলী (বিপিএম)।
এর আগে তিনি উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) এর দায়িত্বে ছিলেন। গতকাল সোমবার (০৮-১২-২০২৫খ্রিঃ) তারিখ তিনি উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ যোগদান করেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাকে উত্তরা বিভাগে পদায়ন করা হয়। মূলত এবারই প্রথম ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন করা হলো।
উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলীকে ফুলেল শুভেচছা জানান বিদায়ী উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এডিসি উত্তরা জোন,এয়ারপোর্ট জোন ও দক্ষিণখান জোনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বিজ্ঞাপন


