গোপালগঞ্জে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও এনসিপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর মহাসড়ক উত্তরার বিএনএস সেন্টার আজমপুর এলাকায় সড়ক ব্লকড করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। আজ বিকাল ৫টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন এনপিপির নেতারা।
বিক্ষোভকারীরা গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, দিয়েছিতো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে বিএনএস সেন্টার ও আজমপুর এলাকা।
এ সময় ছাত্র আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দ বলেন, গত বছর জুলাই-২৪ এর ঠিক ১৬ তারিখে আমাদের প্রিয় ভাই আবু সাঈদকে শেখ হাসিনার দোসর গুডা পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে।গোপালগঞ্জে আজ একই ভাবে একই দিনে ফ্যাসিস আওয়ামী লীগ গুন্ডারা পুলিশের সামনে আমাদের নেতাদের গাড়ি বহরে হামলা করছে।
তারা আরো বলেন, তাহলে কি গোপালগঞ্জের পুলিশ হাসিনার পালিত পুলিশ। এখনো তারা কি ভাবে বহাল থাকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট জানতে চাই। বিএনএস সেন্টার ব্লকড করার কারণে মূহুর্তের মধ্যে
বিমানবন্দর মহাসড়ক যানজটে নাকাল হয়ে উঠে। গুরি গুরি বৃষ্টির মধ্যে যানজটে আটকা পড়ে ভাপসা গড়মে অতিষ্ঠ হয়ে উঠেছে গণপরিবহন যাত্রীরা। এ সময় গণপরিবহন যাত্রীরা গাড়ির জানালা দিয়ে হাত নেড়ে নেড়ে বলতে থাকে গাড়ি কখন ছাড়বে।দেখা যায় প্রচন্ড গড়মে বয়স্ক নারী পুরুষ অনেকে অসুস্থ হয়ে উঠেছে।
সড়ক অবরোধের কারণে ঢাকার প্রবেশ পথ উত্তরা আজমপুর এলাকা থেকে শুরু করে টঙ্গী গাজীপুর সড়ক ও ফ্লাই ওভারে শত শত যানবাহন আটকা পড়ে।অপর দিকে বিএনএস সেন্টার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত শত শত গণপরিবহন যানজটে আটকা পড়ে।
সড়ক ব্লকডকালিন সময় আন্দোলনকারীদের সাথে সড়ক অবরোধ না করার জন্য পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় আলাপ হয়। এ সময় এনপিপির কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ করে উত্তরা বিমানবন্দর মহাসড়ক ব্লকড ছেড়ে দেন আন্দোলনকারীরা। প্রশাসনের সহযোগিতায় সড়ক অবরোধ ছেড়ে দিলে বিমানবন্দর মহাসড়ক ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। বিকাল ৫ টায় আন্দোলন শুরু হওয়ার পর বিমানবন্দর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও সড়কে কোন ধরনের দোকানপাট ও গাড়ী ভাংচুর করা হয়নি। এ ছাড়াও জনগণের জানমালের কোন ধরনের ক্ষতি হয়নি। এনসিপির নেতৃবৃন্দ ও ছাত্র জনতার সড়ক অবরোধ করে শান্তি পূর্ণ বিক্ষোভ মিছিল হলেও সড়কে যানচলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পরে।
পড়ুন : উত্তরার সেক্টর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী


