১৭/০২/২০২৬, ১৩:৩৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৩:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা

টোল প্রত্যাহার করায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন শাখার পক্ষ থেকে ২৯ এপ্রিল দুপুর ২টায় চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা প্রদান করেন এবং পরিবহনের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি সকল পরিবহনকে পৌরসভার যথাযথ আইন মেনে যানবাহন পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন সেক্টরে টোল আদায়ের প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গত ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ার কারণে ২৯/০৪/২০২৫ তারিখ থেকে যানবাহনের উপর থেকে পৌরসভার টোল গ্রহণ না করার নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মাস্টার মোঃ শামসুদ্দিন।

আর ছিলেন চরফ্যাশন উপজেলা সিএনজি ও অটোরিকশা মালিক ট্রেড ইউনিয়ন (রেজি নং বরিশাল- ৩৯) সেক্রেটারি মোঃ সেলিম হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ, চরফ্যাশন উপজেলা সিএনজি সমবায় সমিতি সেক্রেটারি মোঃ মুরাদ হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা নূর মোহাম্মদ, মো সিদ্দিক, আল আমিন, সমবায় সমিতির নেতাদের মধ্য ছিলেন মোঃ কামাল। রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ মালেক, সিএনজি সমিতির সহ:সভাপতি আলাউদ্দিন, সিনিয়র সদস্য জাহাঙ্গীর প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে সিএনজি মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন