১২/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জে উপজেলা সাব-রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিষ্টার মনীষা রাণীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ক্ষতিগ্রস্ত পরিবার।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৬ জুন) বিকালে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজরুল ইসলাম দাবি করেন, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া মৌজার ১১৫৫ দাগে ৭৫ শতক জমি নিয়ে ৪টি মামলা চলমান আছে। সেই মামলাকৃত জমিটি যেন প্রতিপক্ষের লোকজন রেজিষ্ট্রি না করতে পারে এ বিষয়ে অভিযোগ দিতে চাইলে সাব -রেজিষ্টার মনীষা রাণী তা গ্রহণ না করে উল্টো ভুক্তভোগী নজরুল ইসলামের প্রতিপক্ষ শহীদুল্লাহ্, সুমন, সুলতানা ও সখিনাদের মোটা অংকের উৎকোচের বিনিময়ে সহযোগিতা করে দলিল রেজিষ্ট্রি করে দেন।

রেজিস্ত্রীর করার সময় বাঁধা দিতে গেলে তার সামনেই নজরুল ইসলাম ও তার ছেলে হাবিবুর রহমানকে লাঞ্ছিত করে রেজিষ্ট্রি অফিস থেকে বের করে দেয় প্রতিপক্ষরা।

সংবাদ সম্মেলনে উপজেলা সাব- রেজিষ্টার মনীষা রাণী ও নজরুল ইসলামের মামলায় প্রতিপক্ষদের বিচার দাবি করা হয়।

এনএ/

দেখুন: গুলি ভর্তি রিভলবার সহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন