28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উপদেষ্টা আসবেন বলে শুক্রবারেও দুটি স্কুল খোলা

অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপদেষ্টা তাঁর শ্বশুরের কবর জিয়ারতে আসছেন বলে জয়পুরহাটের দু’টি বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষক-কর্মচারী বিদ্যালয়ে এসেছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুক্রবার দুপুর ১২.৫২ মিনিটে হেলিকপ্টার যোগে জয়পুরহাটের আক্কেলপুরের উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে নামেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেখান থেকে জয়পুরহাট-ঘ ১১-০০৩২ সরকারি গাড়ী নম্বরটি নিয়ে দুপুর ০১.০৩ মিনিটে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খাল্কা শরীফ-এ পৌঁছান তিনি। এরপর মসজিদে জুম্মার নামাজ আদায় শেষ সেখানে তাঁর জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন উপদেষ্টা। তারপর পুনরায় দুপুর ০১.৫০ মিনিটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেড মধ্যাহ্নভোজন করেন তিনি।

গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, হেলিকাপ্টার অবতরণ ও উড্ডয়নের স্থান স্কুলে হওয়ায় খুলে রাখা হয়েছে। তিনি যাওয়ার সময় আমরা স্কুলের উন্নয়ন ও মাঠ সংস্কারের জন্য আবেদন জানিয়েছি।

সাংবাদিকরা সফরের বিষয়ে প্রশ্ন করলে শেখ বশিরউদ্দীন মাথা নেড়ে কোনো মন্তব্য করেননি। তবে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়ি আসা।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ৩৩ বছরেও জমির দখল পেলেন না ক্রেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন