১০/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য বিশেষ বৈঠকে বসে এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।

পড়ুন: ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে: সিইসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন