কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন।আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।এদিকে আইনি আশ্রয় নেয়ায় আশরাফুলের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি বাড়িতে প্রবেশে বাঁধা ও প্রাণ নাশের হুমকিও দিচ্ছেন বলে জানানা ভুক্তভোগী পরিবারটি।
অভিযুক্ত আসামীরা হলেন,একই গ্রামের জাহেরুল ইসলাম, সোহাইবুর রহমান, আমিনুল ইসলাম, এমদাদুল হক, নওয়াব ব্যাপারী, ইদুল ইসলাম, আতাউর রহমান, নাসির ইসলাম, আলমগীর হোসেন, একরামুল হক, রানু ইসলাম, ইমন ইসলাম, শামীম হোসেন, লাভলী বেগম, জবা বেগম, জহুরা বেগম, এশরা বেগম ও রুমি বেগম।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে,আব্দুর রহমানের পুত্র আশরাফুল ইসলামের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলেছিল একই গ্রামের জাহেরুল ইসলাম গংদের।বিরোধের জেরে গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ধারালো দা, ছোড়া, লোহার রড, কুড়াল, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে আশরাফুল ইসলামের পরিবারের উপর অতর্কিতভাবে হামলা চালায়।হামলায় আশরাফুল ইসলামসহ পরিবারের ৮ সদস্য আসাদুজ্জামান, আব্দুর রহমান, খবির উদ্দিন, ফরিদুল ইসলাম, রেবা বেগম, শাহিনুর বেগম ও আদরী বেগম গুরুতর আহত হন। এ সময় নারীদের উপর হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ আছে।
এঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ ইবনে আবু সাঈদ বলেন,উক্ত ঘটনায় পুলিশের তদন্ত ও আইনী কার্যক্রম অব্যহত আছে।
পড়ুন : জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, জরিমানা করে মজুদ তেল বিক্রির ব্যবস্থা করলো প্রশাসন


