সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের হাওর অঞ্চল ইটনায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
সকাল থেকে ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা নৌকাযোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে নতুন বাজারে অংশ নেন। পরে সখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা প্রশাসক ও কিশোরগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বাধীনতা রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
পরে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে হাওরাঞ্চলের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, ফলে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
পড়ুন: মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে ৪ জনের যাবজ্জীবন
দেখুন: পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নাসিরসহ ৫ জন গ্রেপ্তার
ইম/


