25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২২:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের হেল্পডেস্ক ও খাবার পানি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ফেনী সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্পডেস্ক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে এই উদ্যোগ নেন কলেজ ছাত্রদল নেতা নোমানুল হক নোমান। পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই কার্যক্রম চলে।

এই সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রানা, ইমতিয়াজ উদ্দিন জ্যাকি, পৌর ছাত্রদল নেতা তাওহিদ, তুষার এবং ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসানুজ্জামান, জাহিদ, ইমন, ওমর, শাফি, রাকিব, নাঈম, হামিম, অর্নব, নাদিম, তাহমিদ, মুন্নাসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের সহযোগিতা করতে পারায় তারা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

পড়ুন: গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

দেখুন: খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু রাজাবাবু

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন