১৯/০২/২০২৬, ১৩:১৭ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এইচএসসির ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত?

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

অন্যদিকে চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন