২০/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, রাঙামাটিতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাঙামাটি শহরের দেবাশীষনগর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে শহরের দেবাশীষনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

মৃত আর্থি দেওয়ান (১৮) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে। আর্থি রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

আর্থি চাকমার বাবা রিপিট চাকমা বলেন, এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়টি ফেল করার কারণে এ ঘটনা ঘটেছে। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থী ছিল। দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসায় থাকত। আমরা তার মরদেহ নিতে রাঙামাটিতে এসেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেবাশীষনগর এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে মরদেহটি হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে সনাতন যুব পরিষদের সভাপতিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন