বিজ্ঞাপন

এইচএসসি পাসেই বিকাশে চাকরি, আবেদন যেভাবে

দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

পদের নাম: টেকনিশিয়ান

বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা ও গাজীপুর

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়া এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ১ বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে বিকাশ লিমিটেড–এ।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬।

পড়ুন:রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

দেখুন:আর্থিক প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হবে বিচার বিভাগ: কাজল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন