32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন: অমিত শাহ

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে সংগ্রামে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। তবে বরাবরই মতোই বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় বলে দাবি করে আসছে ভারত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছেন।

হিন্দিতে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘১৯৭১ সালের এই দিনে নিরাপত্তা বাহিনী অদম্য সাহস এবং সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করে। এই বিজয় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে, বিশ্বজুড়ে মানবতার সুরক্ষার জন্য একটি আদর্শ উদাহরণ স্থাপন করে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় সামরিক ক্ষমতা এবং বীরত্বের প্রতিফলন ঘটায়।’

পড়ুন: বিজয় দিবসে প্যারাট্রুপিং: দেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন