১৪/০২/২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ওমানকে হারাল আয়ার‌ল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল কখনো তিনশ করতে পারেনি। সেই গেরো কাটবে, এই আশা নিয়ে চলতি আসর শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো দল সেটা না পারলেও যৌথ সর্বোচ্চ পঞ্চমবার দুইশর বেশি রান হয়ে গেল। আয়ারল্যান্ড এই বিশ্বকাপের সর্বোচ্চ ২৩৫ রান করে ওমানকে হারাল ৯৬ রানে।

আগে ব্যাট করে লরকান টাকারের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ড বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান করে ৫ উইকেট হারিয়ে। তারপর জশ লিটলের চমৎকার বোলিংয়ে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে দেয় ওমানকে।

পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৪৭ রান করে। ৬৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। টাকারের সঙ্গে গ্যারেথ ডিলানি যোগ দিতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ডেথ ওভারেই দলটি ৯৩ রান তোলে, যা তৃতীয় সর্বোচ্চ।

শেষদিকে জর্জ ডকরেল আগ্রাসী ছিলেন। তার সঙ্গে টাকারের জুটি ছিল ১৯ বলে ৭০ রানের। এই জুটির রান রেট ২২.১০, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক টাকার ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি, যা অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান।

আয়ারল্যান্ড নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ও টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানে জিতল।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপে ‘সর্বোচ্চ’ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন