বিজ্ঞাপন

এই সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ: কামরুল ইসলাম

বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্রের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ। দেশে এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে বাইরে কোথাও সাধারণ জনগণ নিরাপদ নয়। অথচ সরকার ব্যস্ত ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্রে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে মেহেরপুর শহরের চৌগাছা মোড় থেকে শুরু হয়ে মেহেরপুর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হওয়া এক মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয়েছিল ২৪ জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে।

বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা কালো ব্যানার, শহীদদের ছবি ও কালো পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলে কারো মুখে কোনো স্লোগান ছিল না, ছিল না কোনো উত্তেজনার বহিঃপ্রকাশ—কেবল গভীর শ্রদ্ধা আর শোকের প্রকাশ।

বক্তব্যে কামরুল ইসলাম আরও বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সংবাদপত্রের কণ্ঠরোধ করেছে, বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, এখন আবার মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তাও দিতে পারছে না। সবকিছু মিলিয়ে এ সরকার এখন জনগণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে সরকার মানুষের জীবন সুরক্ষা দিতে ব্যর্থ, সেই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ সেই ব্যালটেই জবাব দেবে। আমরা বিশ্বাস করি, ব্যালটের মাধ্যমেই বিএনপির বিজয় আসবে। বাংলাদেশে আবারও একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র রক্ষায় প্রাণ দিয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদেরকে সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন বেগবান করতে হবে। যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই হবে।

মৌন মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, আখেরুজ্জামান, মকবুল হোসেন মেঘলা, রেজাউল হকসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বিজ্ঞাপন

পড়ুন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থন দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিকী ম্যারাথন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন