‘একজন শিক্ষার্থীর জন্য শুধু লেখা-পড়া কখনোই তাকে পূর্ণতা এনে দিতে পারে না, পূর্ণতা আনার জন্য প্রয়োজন এক্সট্রা কারিকুলাম। বিশিষ্ট দার্শনিক প্লেটো প্রায় ২৪০০ বছর আগে সংগীত ও খেলার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। যারা মেধাবী তারা একাধারে একাডেমিক ও খেলা ধুলায় দক্ষ হয়। এই ইনডোর গেমস-এ যারা ভালো করেছো, আমি আশা করি তোমরা একাডেমিক ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখবে। খেলা-ধুলা শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের খেলার দিক বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার করছি এবং যত দ্রুত সম্ভব খেলার উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছি।’ তবে ইনডোর গেমস আরো বেশি আয়োজন করার আহবান জানান।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
রোববার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় নবযুগ মিলনায়তনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অসুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক ও ইনডোর গেমস-২০২৫ এর আয়োজক কমিটির সদস্য-সচিব শাহ্ মো. নাজমুল হাসান ও উপ-পরিচালক মো. ওমর ফারুক সরকার।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যারাম, টেবিল টেনিস ও দাবা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পড়ুন: দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন
দেখুন: রাজনৈতিক দলে দুই একটা ‘কুলাঙ্গার’ থাকতেই পারে: রিজভী
ইম/


