২৫/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একজন উপদেষ্টা স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন : মির্জা ফখরুল

একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য কুমিল্লার মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুস্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে।

রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে; মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ধর্ষণের শিকার হন এক নারী। শুক্রবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

এরপর আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ।

এর আগেই, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও মো. তালেম হোসেনের ছেলে অনিক। এরা সবাই মুরাদনগর থানার পাঁচকিত্তা থানার বাহেরচরের বাসিন্দা।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন