১৪/০২/২০২৬, ১৮:৫৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান।

আরও পড়ুন: মানুষের ভোটাধিকার ভণ্ডুল করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকে ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

বিজ্ঞাপন

পড়ুন: কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা : রিজভী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন