বিজ্ঞাপন

‘একটি দলকে খুশি করতে ড. ইউনুস ষড়যন্ত্রের অংশে পা দিয়েছেন’

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসাইন আকন্দ বলেছেন, ড. ইউনুস প্রথম যখন দায়িত্ব নিয়েছিল, তখন সত্যিকার অর্থে দেশের মানুষের পালস বুঝে দেশ চালাচ্ছেন। এখন আমাদের কাছে মনে হচ্ছে, কোন একটি দলকে খুশি করার জন্যে ইতিমধ্যে তিনি ষড়যন্ত্রের অংশে পা দিয়েছেন।

শুক্রবার বিকেলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এরআগে, জেলা শহরের টিএ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ বলেন, জনগণ আশা করেছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নির্বাচনী আইন সংশোধনের প্রয়োজন। নির্বাচনী আইন সংশোধন ছাড়া যদি আগের মতো নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা বাংলাদেশে আর কোন ফ্যাসিজম দেখতে চাই না। রাষ্ট্রীয় সংস্কার ও আইনের ভিত্তি তৈরি করার জন্যে অবশ্যই সাধারণ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট চাই। কারো কথা মতো নির্বাচন আমরা মেনে নেব না। আর গণভোটের নির্বাচনে হ্যাঁ জয়যুক্ত হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের ৮টি দল সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, ৫ দফা আমাদের দাবি মেনে নিতে হবে। নভেম্বরের মধ্যে যদি জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে গণভোট না নেওয়া হয়, তাহলে দেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রোকনউদ্দিন ও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার রাফি।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন