২৬/০২/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একটি দল আছে তারা বেহেস্তের টিকেট বিক্রি করে বেড়ায় : সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি দল আছে যারা বেহেস্তের টিকেট বিক্রি করে বেড়ায়। মা-বোনদের তালিমের কথা বলে ডেকে নিয়ে পরে জামায়াতকে ভোট দিতে বলে।

শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন এলাকার জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, কিছু মানুষ আছে যারা মুসলমানদের কাছে গিয়ে ধর্মের কথা বলে, আবার বিধর্মীদের সংস্পর্শে গেলে তাদের মতো করে কথা বলে। আমি মুসলমান, তাই মুসলমান হিসেবেই চলব। হিন্দু ভাইদের ধর্ম আমি শ্রদ্ধা করি, খ্রিস্টান ভাইদের ধর্মও আমি শ্রদ্ধা করি। মুসলমান হিসেবে আমি কোরআন তেলাওয়াত করব, হিন্দু ভাইরা গীতা পাঠ করবেন, খ্রিস্টান ভাইয়েরা বাইবেল পাঠ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু একদল আছে যারা একদিকে কোরআন তেলাওয়াত করে, আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। এটা হতে পারে না। যারা এ ধরনের কাজ করে তাদের মুনাফেক বলা হয়। কোরআন আমাদের এ ধরনের মুনাফেক থেকে সতর্ক থাকতে বলেছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে এবং এদের প্রশ্রয় দেয়া যাবে না।

কৃষিবিদ এস. এম. খালিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, উন্নত জাতের বীজ, ঔষধ ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন